• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে ইউএও’র ব্যতিক্রমধর্মী প্রচারনা

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2017   Saturday

শনিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম মাইক হাতে নিয়ে এলাকায় সচেতনা লক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারনা চালিয়েছেন। এতে এলাকার জনসাধারনের কৌতুহলের সৃষ্টি হয়েছে।

 

"আবর্জনা নিদিষ্ট স্হানে ফেলুন, সুস্হ, সুন্দর এবং নিরাপদে থাকুন- এ স্লোগান নিয়ে তিনি মাইক হাতে তথ্য অফিসের গাড়ী করে উপজেলা সদরের বিভিন্ন বাসভবন, সরকারি দপ্তর এবং বাজারে প্রদক্ষিন করে জনগনকে সচেতন করার চেষ্টা করেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, উপজেলা সদরে বসবাসকারী সকলকে এবং সরকারি বেসরকারি দপ্তরের সামনে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য তাঁর এই প্রচার কার্যক্রমে। কারন সুস্হ থাকার প্রাথমিক শর্ত হলো একটি সুন্দর পরিবেশ।

 

তিনি আরো জানান পরিবেশ সুন্দর হলে মানুষ সুস্হ থাকে। ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন, স্বাউটস এর সহযোগীতায় উপজেলা সদরে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। 

 

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের এই প্রচার কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা সদরে বসবাসকারী বিভিন্ন শ্রেনী পেশার জনগন।

 

উপজেলা সদরে বসবাসকারী বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, গৃহিনী সানজিদা এবং উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী জীতা দেওয়ান এই প্রতিবেদকে জানান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম দীর্ঘদিন ধরে উপজেলা সদর এবং সরকারি বাসভবনের সামনে রাস্তাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে রয়েছেন। যার ফলে উপজেলা সদর এলাকা এখন একটি নির্মল পরিবেশে পরিনত হয়েছে।

 

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত,কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম নির্বাহী কর্মকর্তার এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, সকলে উপজেলা সদর এলাকাকে একটি সুন্দর, নির্মল পরিবেশে দেখতে চান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ