• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নিহত অরবিন্দু পরিবারকে সম-বেদনা জানানোর সময়
আওয়ামীলীগকে নিচ্ছিন্ন করতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে-দীপংকর তালুকদার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017   Thursday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য দীপংকর তালুকদার বলেছেন, আওয়ামীলীগকে নিচ্ছিন্ন করতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে তা কখনো রাজনৈতিক আর্দশ্য হতে পারে না। অরবিন্দু চাকমাকে হত্যার মাধ্যমে দুর্বৃত্তরা সমাজ থেকে একজন সহজ সরল দীপ্ত উজ্জল নক্ষত্র অকালে অন্ধকারে দাবিত করল ।

 

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার  পরিবারকে সম-বেদনা জানাতে গিয়ে দীপংকর তালুকদার এ কথা বলেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, থানা অফিসার ইনর্চাজ মোঃআব্দুল বাছেদ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চিংকিউ রোজা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা, রাঙামাটি জেলা আ‘লীগের সদস্য ও উপজেলা আ‘লীগের জেষ্ঠ্য সহ সভাপতি চারু বিকাশ চাকমাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় তিনি অরবিন্দু চাকমা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আ‘লীগকে নিঃশ্চিন্ন করার লক্ষ্যে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দুর্বৃত্তরা অরবিন্দু চাকমাকে হত্যা করেছে। দলের জন্য অরবিন্দু চাকমা অকাল মৃত্যু সংগঠন আজীবন মনে রাখবে।

 

দীপংকর তালুকদার আরো বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরবিন্দু চাকমা রেখে যাওয়া আমানত দু‘সন্তানের লেখা-পড়ার সকল প্রকার সহযোগীতা ও অপরিশোধিত ঋন দলীয় পক্ষ থেকে পরিশোধ করা হবে।

 

এদিকে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানিয়েছেন, অরবিন্দু চাকমার লাশ বৃহস্পতিবার পারিবারিক শ্মশানে সৎকার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। যদি পরিবারের পক্ষ থেকে মামলা না করলে সরকারী বাদী হয়ে মামলার  করবে।

 

এদিকে সকাল সাড়ে ১০টায় জুরাছড়ি জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক দুর্বৃত্তের গুলিতে নিহত অরবিন্দু চাকমার পরিবারকে আর্থিক সহায়তা ও গভীর সমবেদনা জানান। এ সময় তিনি যে কোন মূল্যে সন্ত্রাস নির্মূলের মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ