• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

আওয়ামীলীগ নেতা হত্যার প্রতিবাদে জুরাছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2017   Wednesday

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমার হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটির জুরাছড়িতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।


হরতালের কারণে উপজেলা সদরের অধিকাংশ দোকানপাট ও উপজেলার অধিকাংশ অফিস বন্ধ ছিল। এছাড়া স্থানীয়ভাবে নৌ পথে যাত্রীবাহী লঞ্চ,টেম্পু বোট ও অভ্যন্তরীণ সড়কে মোটর সাইকেল চলাচল করতে পারেনি। হরতাল চলাকালে সকালের দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রর্বতক চাকমার নেতৃত্বে উপজেলার সদরে বিক্ষোভ-মিছিল করে। হরতাল আহ্বানকারীরা উপজেলা সদরে বিভিন্ন স্থানে নিয়ে পিকেটিং করছে। হরতাল চলাকালে উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


হরতাল শেষে উপজেলা পরিষদ বিশ্রামাগার সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা।


সমাবেশ থেকে অরবিন্দু চাকমা হত্যাকারীদের গ্রেফতারের ৭২ ঘটনার আল্টিমেটাম দেয়া হয়। উক্ত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।


এদিকে নিহত অরবিন্দু চাকমার লাশ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জুরাছড়ি থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ঘটনায় এখনো পর্ষন্ত কেউ মামলা করতে আসেনি।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাছড়ি উপজেলার দেবাছড়া এলাকায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে হত্যা করে। তিনি ঘটনার সময় দেবাছড়া এলাকার খাগড়াছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ