• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

মহালছড়িতে পার্বত্য চুক্তি উপলক্ষে আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2017   Monday

খাগড়াছড়ির মহালছড়ি সেনাজোনের উদ্যেগে আয়োজিত  পার্বত্য শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রোববার আলোচনা সভা অনুাষ্ঠত হয়েছে। 

 

উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহামদ পিএসসি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন উপঅধিনায়ক মেজর মনজুর-ই-এলাহী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জবাইরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী শাহাজান পাটোয়ারী, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

 

এর আগে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

 প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহামদ বলেন, পার্বত্যচট্টগ্রামে শান্তি চুক্তির ফলে সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্যচট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠির স্বার্থে খুবই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ঐতিহাসিক এ শান্তিচুক্তির ফলে দীর্ঘ ২৪ বছরের সশস্ত্র সংঘাত বন্ধ হওয়ায়  শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাট নির্মাণসহ প্রত্যেকটি ক্ষেত্রে অকল্পনীয় পরিবর্তন ঘটেছে। পার্বত্যচট্টগ্রাম এর নান্দনিক সৌন্দর্য্য এখন দেশে বিদেশেও পরিচিতি লাভ করছে। এভাবে শান্তি বজায় থাকলে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনীও পাহাড়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষে যার যার এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার সকলের  প্রতি আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ