• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন
সভাপতি সোলায়মান ও সাধারন সম্পাদক হিমেল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বেসরকারী টিভি চ্যানেল এসএস টিভির রাঙামাটির প্রতিনিধি ও সিএইচটি লাইভ অনলাইন টিভির বার্তা প্রধান মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশন (ইনডিপেনডেন্ট নিউজ) ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটির প্রতিনিধি হিমেল চাকমা।


রাঙামাটি শহরের কাঠালতলীস্থ রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচন পরিচালনা করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক এবং রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা।


নির্বাচিত অন্যরা হলেন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিনের রাঙামাটির প্রতিনিধি আলমগীর মানিক। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘ দ্যা ডেইলী বাংলাদেশ টুডে’র রাঙামাটি প্রতিনিধি মো. শফিকুর রহমান।

ইউনিয়নের নব নির্বাচিত কমিটি এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


নতুন কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানসমূহ, আইন শৃঙ্খলা বাহিনী, সকল রাজনৈতিক সংগঠনসহ ব্যাক্তি বিশেষে সবার সহযোগীতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ