• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

শিক্ষামন্ত্রণালয়ের সার্কুলার প্রত্যাখ্যান করে ঢাকায় পিসিপির সংবাদ সন্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2017   Monday

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সন্মেলনে শিক্ষামন্ত্রণালয়ের সার্কুলার প্রত্যাখ্যান করে ৮দফা দাবিনামাসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা, দপ্তর সম্পাদক রোনাল চাকমা, অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে  অবিলম্বে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারী কলেজ শাখা-৬’এর  জারিকৃত অবৈধ সার্কুলার (১৯ নভেম্বর/১৭) প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সকল শিক্ষার্থীর সংবিধান স্বীকৃত অধিকার নিশ্চিতসহ ৮ দফা দাবিসমূহ উত্থাপন করা হয়।

 

সংবাদ সম্মেলনে থেকে মাস ব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়। এর মধ্যে রয়েছে সংগঠনের উপজেলা-কলেজ লেভেলের কমিটি কর্তৃক ডিসেম্বর মাসব্যাপী সভা-সমাবেশ, ৩ ডিসেম্বর শহীদ মং শে  স্মরণে স্মরণসভা, ৪ ডিসেম্বর রাঙামাটি জেলায় ছাত্র সমাবেশ,  ৯ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা সদরে ছাত্র সমাবেশ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পূষ্পার্ঘ্য অর্পণ, ২২ ডিসেম্বর চট্টগ্রামে বিক্ষোভ-মিছিল সমাবেশ ও ২৭ ডিসেম্বর ঢাকায় সংহতি সমাবেশ, শিক্ষামন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ