• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।  জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসার সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত বিভাগীয় প্রধানগণ তাঁদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভা শেষে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: মোমিনূর রশিদকে বদলিজনিত আনুষ্ঠানিক বিদায় সংর্বধনা প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, জাতির পিতার সাত মার্চের ঐতিহাসিক ভাষণ এবং প্রধানমন্ত্রীর সততার বিশ্ব স্বীকৃতি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জন তাঁদের ব্যক্তিগত যোগ্যতা হলেও এর সুফল দীর্ঘকাল ভোগ করবে জাতি। তিনি এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ অনসরণ করার মতো নেতা খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেন।

 

তিনি উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সকল বিভাগীয় প্রধানদের  স্ব স্ব বিভাগের অর্পিত দায়িত্ব সচ্ছতার সহিত সম্পাদনের জন্য আহবান জানান।

 

সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) জিয়া আহমেদ সুমন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’ এ অন্তভুক্তির মাধ্যমে ‘‘ বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’’ হিসেবে স্বীকৃতি লাভ করায় জেলা প্রশাসন চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ