• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাবিপ্রবি’র প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2017   Wednesday
no

no

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০১৭-২০১৮শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ) প্রোগ্রামে প্রথম বর্ষে এসএমএস-এর মাধ্যমে ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। 

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানান, ২০১৭-২০১৮শিক্ষা বর্ষে দুইটি ইউনিটে মোট আসন সংখ্যা ১০০ টি, যার মধ্যে এ ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০ টি ওবি-ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন রয়েছে। কম্পিউটারসায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির আবেদন করার জন্য বিজ্ঞান শাখায় ২০১৪ বা ২০১৫ সালের এসএসসি/দাখিল/সমমান ও ২০১৬ বা ২০১৭ সালের এইচএসসি/আলিম/ডিপ্লোমা ইন কম্পিউটারসায়েন্স/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।


ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির আবেদন করার জন্য ব্যবসায় শিক্ষা শাখায় ২০১৪ বা ২০১৫সালেরএসএসসি/দাখিল/সমমান ও ২০১৬ বা ২০১৭ সালের এইচএসসি/আলিম/সমমান অথবা হিসাব বিজ্ঞানসহ ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইনবিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় আবেদনকারীর পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৫.৫০ থাকতে হবে। আবেদনকারীর মোবাইল নাম্বার থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা (সার্ভিসচার্জ ছাড়া) কেটে নেয়া হবে।

 

প্রেস বার্তায় বলা হয়, টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষার আগে ছবি ও স্বাক্ষর অনলাইনে আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে যথাসময়ে ভর্তির আবেদন করে ইউজার আইডি (User ID)  ও পাসওয়ার্ড (Password)  নিজ দায়িত্বে সংরক্ষণের অনুরোধ করা হলো। মেধাক্রম অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে এবং মুক্তিযোদ্ধা কোটা,উপজাতি কোটা, অ-উপজাতি কোটা ও পোষ্য কোটা রয়েছে।

 

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rmstu.edu.bd এ প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি যথাসময়ে অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ