• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাপ্তাইয়ে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday
no

no

বৃহস্পতিবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতিতে অনন্দমূখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ড ডুকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি লাভ করায় এই প্রতিযোগিতার আয়োজন।

 

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ। 
কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুনের সঞ্চালনায় কুইজ বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুব হাসান বাবু, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল দে, শিক্ষক মো. হারুনুর রশিদ, শিক্ষক মো. মফিজুর রহমান, স্থানীয় সাংবাদিক মো. নূর হোসেন মামুন প্রমূখ। 


প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ বলেন, প্রতিটি শিক্ষার্থী অাগামীর ভবিষৎ। প্রত্যেককে তার অবস্থানে কঠোর পরিশ্রমী হতে হবে। যে শিক্ষার্থীর যে পরিমান মেধা রয়েছে তার উপযুক্ত ব্যাবহার করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুশিক্ষিত হতে হবে।


কুইজ প্রতিযোগীতার পূর্বে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের ভিডিও চিত্র দেখানো হয়। কুইজ প্রতিযোগীতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রায় দু`শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগীতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে অানন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ৯ম শ্রেণীর ছাত্র মো. জাহিদুর রহমান, ২য় স্থান অধিকার করেন ১০ম শ্রেণীর ছাত্র মো. বায়োজিদ হোসেন এবং ৩য় স্থান অধিকার করেন ১০ম শ্রেণীর ছাত্র হোসাইন মো. সোহেল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ