• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটিতে শিক্ষা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2017   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে পার্বত্য এলাকায় মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্ননের লক্ষ্যে সম্ভাব্য কর্মপস্থা নিরূপনে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। শিক্ষা বিষয়ক আহবায়ক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, পরিষদের সদস্য মোঃ জানে আলম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা এবং বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। কর্মশালায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিভিন্ন মতামত ও সুপারিশ ব্যক্ত করেন।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের সমতল এলাকার তুলনায় পার্বত্য এ জেলার শিক্ষার মান যথেষ্ট পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কত ব্যাধিতে আক্রান্ত এর আসল কারণ বের করতে হবে।


তিনি বলেন, জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়া ভালো ফলাফল অর্জণকারী ছাত্র-ছাত্রীরা সাধারণ প্রশ্নেরও দিতে পারছেনা। এটা মোটেই কাম্য নয়। বর্তমান সরকার প্রত্যেক স্কুলে শিক্ষার উন্নয়নে ব্যপক পদক্ষেপ নিলেও আমরা তা কাজে লাগাতে পারছিনা। এই কর্মশালায় প্রকৃত কারণগুলো বের করে শিক্ষার গুনগতমানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য দরকার সার্বিক ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ