• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে বিজিবির জঙ্গীবাদ, সন্ত্রাস নারী ও শিশু পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017   Monday

সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ায়নের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস নারী ও শিশু পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস আমাদের দেশের জন্য অভিশাপ তাই এই অভিশাপ থেকে দেশকে মুক্ত  করার জন্য সরকার বদ্ধ পরিকর। নারী ও শিশু পাচার কারীরা  সমাজ ও দেশের শত্রু। তাই  ঘৃনিত এইসব পাচারকারীদের কোন ক্ষমা নেই। বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস , নারী ও শিশু  পাচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত মতবিনময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ পারভেজ আকরাম। ১৯ বিজিবির  অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম.এম. কাদের, সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আশুতোষ নাগ, মেজর মাহমুদুল হাসান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুসাইন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ