• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জেএসএসের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2017   Friday

শুক্রবার বান্দরবান পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার,ধর-পাকড় ও হয়রানি বন্ধের দাবিতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিবান্দরবান জেলা কমিটির তথ্য প্রচার সম্পাদক নিত্যলাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,জনসংহতি সমিতি বান্দরবান জেলা কার্যালয় প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির উদ্যোগে  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার তথ্য প্রচার সম্পাদক নিত্যলাল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সংগ্রামী সভাপতি জননেতা উছোমং মারমা,ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক অংশৈমং মারমা,মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি ওয়াইচিং প্রু মারমা,বান্দরবান সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা বামংসিং মারমা প্রমুখ। 

 

সমাবেশে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল।১৯৯৭ সালের ২ডিসেম্বর সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেই জনসংহতি সমিতি আজ অবধি গণতান্ত্রিক পন্থায় তার রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। গেল ১৩ জুন  সালে বান্দরবান সদর উপজেলা জামছড়ি এলাকা থেকে কে বা কারা,কোন সন্ত্রাসী নাকি ডাকাতি দল মংপু মারমা নামক এব ব্যক্তিকে অপহরণের পর থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নেতৃস্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তল্লাশি,ধর-পাকর ও হয়রানি চালানো হচ্ছে। 

 

বক্তারা  অবিলম্বে এ মামলা হতে জনসংহতি সমিতির নেতাকর্মীদের নাম প্রত্যাহারের জোর দাবি জানান।অন্যাথায় তা না হলে আগামীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটি অবরোধ হরতালসহ কঠোর আন্দোলনের ঘোষনা  হুমকি দেন। আর এ অনাকাঙ্খিত ঘটনা হলে তার জন্য প্রশাসন দায়ী হতে হবে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ