• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটি সরকারী গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2017   Sunday

আন্তর্জাতিক মাতৃভাষা, মহান স্বাধীনতা  এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় রোববার বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণকরা হয়েছে।

 

জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সরকারী গণগ্রস্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, প্রাক্তন প্রকৌশলী কিরণ বিকাশ চাকমা ও পাঠক সাগরময় ত্রিপুরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,রাঙামাটিতে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার জন্য পাঠাগারে নিয়মিত যাতায়াত বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণে একজন মানুষকে পরিপক্ক হতে সহায়তা করে। আর এজন্য জ্ঞানচর্চার কেন্দ্র গ্রন্থাগারে নিয়মিত যাতায়াতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানান।

 

তিনি আরো বলেন, জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে জ্ঞান অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই। কারণ বই মানুষকে আনন্দ দেয়, সত্যিকার মানুষ হতে শেখায়। তাই শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে এবং গ্রন্থাগারের সকল সুযোগ সুবিধা ও এর পরিবেশ সর্ম্পকে অবহিত করতে শিক্ষক ও অভিভাবদের এগিয়ে আসতে হবে। তারা যেন স্কুলে পড়ালেখা সঠিকভাবে করে এবং তার পাশাপাশি তাদের সুবিধামত সময়ে গ্রন্থাগারে এসে বই পড়ে ও গ্রন্থাগারের দেওয়া সকল সুযোগ সুবিধা গ্রহণ করে।

 

তিনি বলেন, শিক্ষা ও জ্ঞান অর্জনের কোন শেষ নেই। শিক্ষিত জাতি দেশের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ