• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে হামলা ঘটনায় আটক১, অবরোধ প্রত্যাহার

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2017   Thursday

খাগড়াছড়ির পানছড়িতে আ’লীগের প্রতিপক্ষের হামলায় শ্রমিকলীগ ও যুবলীগের দুই নেতা গুরুতর আহতের ঘটনায় ২৮জনের নাম উল্লেখ ১০ থেকে ১২জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে, হামলা ঘটনায়  দোষীদের শাস্তির দাবিতে দাবিতে বৃহস্পতিবার দিন ব্যাপী অবরোধ কর্মসুচি ডাকলেও দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করে নেয়া হয়।

 

উল্লেখ্য, বুধবার বিকালে পানছড়ি বাজারের প্রধান সড়কে অবস্থানকালে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন(৩০) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সফিকুল আলম(৩৫)’র উপর খাগড়াছড়ির মেয়র সমর্থিত লোকজন এ হামলা চালায়। গুরুতর অবস্থায় হেলালকে চট্টগ্রাম মেডিকেল এবং সফিকুল খাগড়াছড়ি হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পরপর হামলাকারীদেও গ্রেফতারের দাবীতে এমপি’র সমর্থিত দলীয় নেতাকর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং বুধবার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ডাকা হয়।

 

জানা যায়, খাগড়াছড়ির পানছড়িতে আ’লীগের প্রতিপক্ষের হামলায় শ্রমিকলীগ ও যুবলীগের দুই নেতা গুরুতর আহতের ঘটনায় ২৮জনের নাম উল্লেখ ১০ থেকে ১২জনকে অজ্ঞাত দেখিয়ে বুধবার রাতে আহত হেলালের স্ত্রী ইয়াসমিন আক্তার তাসছিলা বাদী হয়ে পানছড়ি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

 

এদিকে,ঘটনায় প্রতিবাদে পানছড়ি উপজেলা আ’লীগ ও তাঁর অংগ সংগনের ডাকে বৃহস্পতিবার আধা বেলা অবরোধ পালিত হয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য যান চলাচল উম্মুক্ত থাকলেও  রাস্তাঘাট ছিল ফাঁকা ও সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সকল দোকানপাট ছিল বন্ধ।

 

পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব জানান,খাগড়াছড়ির মেয়র সমর্থিত লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তাদের অভিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাকা হয়। তবে প্রশাসনের আশ্বারের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মামলার সত্রতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ