• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

সামাজিক প্রচারাভিযান উপলক্ষে বরকলে দিনব্যাপী কর্মশালা

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

বর্তমান সরকার দক্ষ জন শক্তির মধ্যে দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য কাজ করে যাচ্ছে। অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষকে প্রশিক্ষনের মধ্যে দিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত করার উদ্যোগ নিয়েছে।

 

বুধবার রাঙামাটির বরকল উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্বিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) উদ্যোগে সামাজিক প্রচারাভিযান বিষয়ে দিন ব্যাপী কর্মশালায় এ কথা বলা হয়।

 

উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অথিতি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রামের প্রকল্প সমন্বয়ক মোঃ জিয়া উদ্দিন।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সোস্যাল মার্কেটিং অফিসার মোঃ অারিফুল হক উপজেলা পরিষদেরর ভাইস চেয়ারম্যান বিধান চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা সাধারন সম্পাদক বিহারী চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা যুবউন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা রোকনুজ্জামান মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার মোঃ তানভীর আহম্মদ বরকল রাগীব রাবেয়া কলেজের শিক্ষক রাসেল চাকমা একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সোনা রঞ্জন চাকমা সহ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন।

 

অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রামের প্রকল্প সমন্বয়ক মোঃ জিয়া উদ্দিন বলেন, বর্তমান সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে দারিদ্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষেই ৫লক্ষ মানুষকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। তাদের মধ্য প্রশিক্ষনার্থীদের মধ্যে ৭০ শতাংশ প্রশিক্ষর্ণাথীদের চাকরীর সুযোগ রাখা হয়েছে। প্রশিক্ষনে ৩০শতাংশ নারীদের প্রশিক্ষনে অংশ গ্রহন নিশ্চিত করা হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠি,চর ও হাওর সহ দুর্গম এলাকার অধিবাসী,বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠির কমপক্ষে এক লক্ষ জনকে অগ্রাধিকার দেয়া হবে।

 

 

উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া পারভীন বলেন- ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত কে শক্তিশালী করে দক্ষ জন শক্তিতে পরিনত করতে হবে। কোন পেশাকে অবহেলা কিংবা অবজ্ঞা করা যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ