• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

ইউনিটের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করছে না উল্লেখ করে
রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটির কার্য নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে এ্যাড-হক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2017   Sunday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের বর্তমান কার্য নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে এ্যাড-হক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

রাঙামাটি ইউনিটের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করছে না বিধায় ইউনিটের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ্যাড-হক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজাহারুল হকের স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্যে জানানো হয়েছে।


গেল ২ নভেম্বর স্বাক্ষরিত সার্কূলারে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার,১৯৭৩(প্রেসিডেন্টস্ অর্ডার নং ২৬ অফ ১৯৭৩) এর প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের অনুমোদক্রমে রাঙামাটি ইউনিটের বর্তমান কার্য নির্বাহী কমিটি বাতিল করা হয়েেছে । ২ নভেম্বর ২০১৭ সাল থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারী পর্ষন্ত  মেয়াদে রাঙামাটি রেড ক্রিসেন্ট  কমিটি গঠন করা হয়েছে। এই এ্যাড-হক নির্বাহী কমিটিতে পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, ভাইস-চেয়ারম্যান পদে সুনীল কান্তি দে, সেক্রেটারী হাজী কামাল উদ্দীনকে নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন, সবির কুমার চাকমা, রফিক আহমদ তালুকদার, মোঃ হারুনুল রশীদ, মোঃ মঈন উদ্দীন সেলিম, পুলক দে, মোঃ জমির উদ্দীন, মোঃ মাহফুজুর রহমান ও শান্তনা চাকমা।

 

সার্কূলারে আরো বলা হয়, ২০১৮ সালের ৩০ জানুয়ারী পর্ষন্ত কমিটির মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। যার মেয়াদ উক্ত অর্ডারের আর্টিকেল ৯সি(৪) এর বিধান অনুযায়ী হবে।

 

এদিকে গেল ১৩ অক্টোবর ইউনিটের সর্বশেষ সভায় এসব অনিয়মের অভিযোগের যথাযথ জবাব না পাওয়ায় ব্যবস্থা নিতে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জাতীয় সদর দপ্তরে চিঠি পাঠান। এরই প্রেক্ষিতে ওই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। 

 

বিলুপ্ত হওয়া কমিটির সদস্য ডাঃ গঙ্গা মানিক চাকমা বলেন, চেয়ারম্যান একতরফা ভাবে করেছেন এডহক কমিটি, আমাদের কাজ সুস্থ্য সুন্দরভাবে চলছে, উনি এভাবে এটা করতে পারেন না। এজিএম-এ আমাদের সফলতা ব্যর্থতা বলবো, কিন্তু সে সুযোগও দেওয়া হয়নি, কোন অনিয়ম হয়ে থাকলে তার দায় চেয়ারম্যান এড়াতে পারেন না।


বিলুপ্ত হওয়া কমিটির আরেক সদস্য রেজাউল করিম রেজা বলেন, অনিয়ম হয়ে থাকলে এর দায় সেক্রেটারি ও ইউএলও’র। লেজার কিংবা হিসাবপত্র কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়না। ওনাদের কাছে তথ্যগুলো ভালো পাওয়া যাবে।


রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেন, অনিয়ম হয়ে থাকলে চেয়ারম্যান, সেক্রেটারি ও ইউনিট লেভেল অফিসারের মাধ্যমে হয়েছে। কারণ সব ধরণের দাপ্তরিক কাগজপত্রে তাঁরা তিনজনই স্বাক্ষর করার এখতিয়ার রাখেন।অবশ্য অনিয়মের কথা তিনি স্বীকার করে বলেন ইউনিট লেভেল অফিসার অনিয়ম করায় তাকে বদলি করা হয়েছে। তিনি নতুন এডহক কমিটির বিষয়ে বলেন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই আওয়ামীলীগের কমিটি করা হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বিগত কমিটির কার্যক্রমে অস্বচ্ছতা ও অনিয়ম থাকায় কমিটি ভেঙ্গে দেয়ার জন্য জাতীয় সদর দপ্তরে চিঠি পাঠান বলে জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ