• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহান শহীদ দিবসে প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2015   Saturday

 

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শনিবার রাত ১২.০১ মিনিটে প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।


প্রথম প্রহরে প্রথমে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সামসুল আরেফিন,জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামীলীগ বিএনপি, জাতীয় পার্টি, রাঙামাটি সাংবাদিক সমাজসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সকালের দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তার অঙ্গসংগঠন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সংহযোগী সচেতন নাগরি কমিটি(সনাক)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ