• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2017   Thursday

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী  সংসদের সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শুধুমাত্র ক্রীড়াংঙ্গন নন,বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরনে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে কাপ্তাই উপজেলাস্হ বড়ইছড়ির কর্ণফুলি নদীর কোল ঘেঁষে ৪২ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ- প্রকল্প পরিচালক মো; আওলাদ হোসেন,জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,  রাংগামাটি জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং। অালোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কোচ উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ম সাধারণ সম্পাদক  কাজী মাকসুদুর রহমান বাবুল।

 

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্হার সদস্যরা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকরা উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ