• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2017   Monday

জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে সোমবার রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রণব ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক।

 

ইঁদুর দ্বারা ক্ষতি, রোগ ও  ইঁদুর দমনের কৌশল সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা।

 

আলোচনাসভা শেষে ১৩৫০টি ইঁদুর নিধনের জন্য বাঘাইছড়ি কৃষক প্রতুল চাকমা ও উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ ভুইয়াকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশের জাতীয় আয়ের এক উল্লেখযোগ্য অংশ আসে কৃষিখাত থেকে। কিন্তু প্রতিনিয়তই কৃষকের কষ্টার্জিত ফসলকে ইঁদুর মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জেলার তৃণমূল পর্যায়ে ইঁদুরের ক্ষতিকর দিক ও নিধনের কৌশল সম্পর্কে কৃষকদের সম্যক ধারনা প্রদানের জন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এক সময় পার্বত্য অঞ্চলে বাঁশে ফুল ফোটার ফলে ইঁদুরের বংশ বৃদ্ধি ঘটে। এতে বিপুল পরিমান ফসল নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। যা কাটিয়ে উঠতে তাদের অনকে সময় লেগেছে। তাই ইঁদুর নিধন করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব।   

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ মৌসুমে চাষের জমি খাদ্যশস্যে পরিপূর্ণ থাকে। ইঁদুর এসব শস্য ক্ষতিসাধনের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ব্যাহত করে। তিনি বলেন, ইঁদুর উৎপাদিত ফসল খাওয়ার পাশাপাশি নষ্টও করে এবং মানবদেহে প্লেগ, জন্ডিস, টাইফয়েডসহ বিভিন্ন প্রকার ক্ষতিকর রোগ ছড়ায়। তাই তাদের নিধনের জন্য নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন নেই। এক কথায় প্রতিনিয়তই এদের নিধন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ