• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগাড়াছড়িতে সাংবাদিকদের সাথে বিবিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017   Sunday

খাগড়াছড়িতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেতারা রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  করেছেন।

 

খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে আয়োজিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটি প্রাক্তন সহ সভাপতি ও খাগড়াছড়ি সরকারী কলেজ অধ্যক্ষ মো. শাহ আলমগীর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি সরকারী কলেজ সহযোগী অধ্যাপক আবুল বাশার ।

 

এসময় মতবিনিময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কলেজ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আহসান পারভেজ , সহযোগী অধ্যাপক হিসাব বিঞ্জান বিভাগের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন প্রমুখ ।

 

মতবিনিময় সভায়  লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সুষ্পষ্ট নির্দেশনা থাকার পরও সংশিষ্টরা নির্দিষ্ট বিধিমালা প্রনয়ন করেনি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারী কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন “জাতীয়করণের আওতাভুক্ত কলেজ সমুহের শিক্ষকবৃন্দের চাকরি বদলীযোগ্য হবে না , তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে” বাস্তবায়ন করতে হবে। জাতীয়করণকৃত বেসরকারী কলেজের শিক্ষকদের চাকরি সরকারীকরনের মাধ্যমে সর্বোচ্চ বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হোক কিন্তু কোনভাবেই তাদেরকে ক্যাডারভুক্ত করা যাবে না ।

 

এ বিষয়ে দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ না করলে ১৭ নভেম্বরর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সমাবেশ ডেকে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ