• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিসিএস প্রশিক্ষণার্থীদের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে পি৬৫তম বিসিএস বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এ অংশগ্রহণকারী ১০জন প্রশিক্ষণার্থী মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাতকালে এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী।

 

প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পর পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। চুক্তি অনুযায়ী পরিষদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমবায়, যুব উন্নয়ন’সহ ২৪টি এবং নির্বাহী আদেশে ৬টি বিভাগ হস্তান্তরিত হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর


কল্যাণ ও উন্নয়নে পরিষদ হস্তান্তরিত বিভাগ ও পার্বত্য মন্ত্রণালয়ের এডিবি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নে জেলার সরকারি-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে যা প্রতিমাসে জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা নিরসন ও সম্ভাবনা নিয়ে সভা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ