• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে সঙ্গী সেজে অপহরণ,মূলহোতা আটক

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2017   Thursday

খাগড়াছড়ির পানছড়িতে সঙ্গী সেজে ব্যবসায়ীকে অপহরণ করেছে এক যুবক।তার নাম মো: জাহাঙ্গীর আলম (২৫)। সে উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির শনটিলা গ্রামের বাঁচা মিয়ার মেয়ের জামাই। তার আসল ঠিকানা সন্ধীপ উপজেলায়। বাবার নাম মো: ইয়াছিন। প্রায় আট বছর ধরে শনটিলা গ্রামে শ্বশুরালয়ে তার বসবাস।  

                                                           

জানা যায়, পানছড়িতে আদা-হলুদ ও তামাক বিক্রি করতে আসা খাগড়াছড়ি মসজিদ রোডের বাসিন্দা সোনা মিয়ার ছেলে ইমতিয়াজ হোসেন (২৩)’র সাথে সঙ্গী গড়ে তোলে জাহাঙ্গীর। এই সঙ্গী গড়ার পনের দিনের মাথায় শনটিলা এলাকা থেকে তামাক-আদা-হলুদ ক্রয় করে দেয়ার প্রলোভন দেখিয়ে গেল মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে রওয়ানা দেয় শনটিলার উদ্দেশ্য। কিছুদুর যেতেই জাহাঙ্গীর মোটর সাইকেল বিদায় করে দিয়ে বলে সামনেই আমার বাড়ি পায়ে হেটে যেতে পারব। সামান্য দুর এগুতেই গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে ইমতিয়াজের। এরি মাঝে হাজির হয় তার পাঁচ সহপাঠি। গাছের সাথে বেঁধে দিনে দুপুরে কয়েক দফা চলে মারধর করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবী করে।

 

অপহরণকারীদের মোবাইল দিয়ে বড় বোন কোহিনুর ও তার স্বামী কাসেমকে জানায়, পঞ্চাশ হাজার টাকা না দিলে মেরে ফেলবে আমাকে বাঁচান। ঘন্টাখানেকের মধ্যে পালিত গরু ও ছোট বোনের স্বামী ইদ্রিসের সহায়তায় অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বার ০১৮৪৯৮৮৩৬৬৫ এ পঁয়ত্রিশ হাজার ও অন্য একটি নাম্বারে দশ হাজার সহ সর্বমোট পঁয়তাল্লিশ হাজার পাঠায়। শর্ত ছিল কেউ জানলে ইমতিয়াজকে মেরে ফেলা হবে। এ টাকা হাতে পেয়ে আবারো মুক্তিপন দাবী করে দেড় লক্ষ টাকা। প্রথম দফায় আদায়করা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাগাভাগি করার ব্যস্ততার ফাঁকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কৌশলে ইমতিয়াজ পালিয়ে যায়।

 

কিছু পথ পায়ে হেঁটে একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে রাত নয়’টায় খাগড়াছড়ি পৌঁছে। প্রচন্ড মারের আঘাতে আহতবস্থায় পরিবারের সদস্যরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করায়। এরি মাঝে তার অপহরণের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ সদর হাসপাতালে তার খবরা-খবর নিতে গেলে গুরুতর আহতাবস্থায় এসব চাঞ্চল্যকর তথ্যাদি জানায় সে।

 

এদিকে পানছড়ি থানা পুলিশও মাঠে নেমে পড়ে রহস্য উদঘাটনে। অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ব্যবহার করতে থাকে ডিজিটাল প্রযুক্তি। ইমতিয়াজের আত্মীয়-স্বজনের সাথে ব্যবহৃত মোবাইল নাম্বার ও অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বার সংগ্রহ করে ট্রেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় এগুলো পানছড়ির টাওয়ার থেকে করা। তথ্য পায় ইমতিয়াজের সাথে জাহাঙ্গীরের ছিল সঙ্গী।

 

অফিসার ইনচার্জের নেতৃত্বে রাত ২টার দিকে শনটিলা গ্রামে অভিযান চালানো হয় জাহাঙ্গীরের ঘরে। অনেকক্ষন তল্লাশীর পর খাটের নিচের কয়েকটি বস্তার আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। জাহাঙ্গীর বুধবার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই কাজে তার পাঁচ সহপাঠিও জড়িত ছিল।

 

পানছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অত্র থানায় একটি মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ