• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

আলীকদমে কারিতাসের কৃষক মাঠ দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2015   Thursday

আলীকদমে কারিতাসের মাঠ দিবস পালিত

বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের উত্তর পাট্টাখাইয়া গ্রামের কৃষক বশির আহামদের সব্জিক্ষেতে আলু উত্তোলন নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

কারিতাস খাদ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার নুরুল ইসলাম। অনুষ্ঠানে কারিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমা জানান, কারিতাসের সহযোগিতায় কৃষক বশির আহামদ আলু চাষ করে সফল হয়েছেন। আলু চাষে তাঁর সফলাতাকে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে উদ্বুদ্ধকরণ করতেই এ মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে কৃষক-কৃষাণীদের নিয়ে বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়।

 

 প্রধান অতিথি আলী আহমেদ বলেন, কৃষি উন্নয়নে ও দরিদ্র কৃষকদের কল্যাণে কারিতাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষম সার ব্যবহার করে কৃষকরা উৎপাদন বাড়াতে পারেন। এ কাজে স্থানীয় কৃষি বিভাগ ও কারিতাস সহযোগিতা করে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ