• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে হিজরি নববর্ষের আলোচনা সভা
হিজরি নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2017   Sunday

হিজরি নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনেরও দাবি জানিয়েছে রাঙামাটিতে হিজরি নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা।

 

শনিবার রাঙামাটি শিশু একাডেমি হল রুমে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য-সচিব ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী।


বক্তব্য রাখেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মোঃ জানে আলম, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ মুস্তফা, বনরূপা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সেকান্দর হোসেন রেজভি, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা হাফেজ মোঃ ইব্রাহিম প্রমূখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও মিথ্যা পৃথক করেছে হিজরত। আর নবীজি (দঃ) এর হিজরতের মধ্য দিয়েই হিজরি সনের আবির্ভাব। যুগে যুগে ইসলাম ও ইসলামের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর ছিল। বর্তমানেও মিডিয়ার মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মুসলমানদের সকল কাজই হয়ে থাকে হিজরি বর্ষ অনুসারে। এছাড়াও দেশের অধিকাংশ সরকারি ছুটিই হিজরি ক্যালেন্ডারকে অনুসরন করেই হয়ে থাকে। হিজরি নববর্ষ উদযাপন মুসলমানদের নৈতিক দায়িত্ব।


বক্তারা আরো বলেন, বর্তমানে ধর্মের নামে বিশ্বে যে অরাজকতা সৃষ্টির পায়তারা শুরু হয়েছে তা থেকে উত্তরনের জন্য ইসলামের নীতিসমূহ অনুসরন করা যেতে পারে। বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় হিজরতের ভুমিকা অপরিসীম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ