• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি অবৈধ করাত কলকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2017   Thursday

কাপ্তাইয়ের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দু’টি অবৈধ করাত কলকে জরিমানা ও মুচলেখা আদায়  করা হয়েছে।

 

জানা যায়, সরকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ গাছ কেটে সাবাড় করছেন একটি সংঘবদ্ধ দল।  বুধবার সকালে কাপ্তাই শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় দুটি করাত কলের মালিকের কাছ থেকে ৫ হাজার টাক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। করাত কলের মালিকরা বৈধ লাইসেন্স নেয়ার জন্য সময় চাইলে আদালত আগামী চার মাসের মধ্যে বৈধতা নিশ্চিত করণের নিমিত্তে তাদের কাছ থেকে মুচলেখা নেন।

 

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, চার মাসের মধ্যে করাত কলের বৈধতা নিশ্চিত করা না হলে পুনরায় অভিযান পরিচালনা করে অবৈধ সব করাতকল উচ্ছেদ করা হবে বলে।

 

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. আলাউদ্দিন জানান, কাপ্তাই শিল্পাঞ্চল এলাকায় সিরাজুল ইসলাম মুন্সির মালিকানাধীন জাহিদ হোসেন স’মিল ও মো. সেলিম হোসেনের মালিকানাধীন সাদিয়া স’মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ