• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনডিপির ত্রাণ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2017   Wednesday

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসুচীর (ইউএনডিপি) পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।


রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল রেদওয়ান আহম্মদ, পুলিশ সুপার সাঈদতারিকুল হাসান প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কমকর্তা ও ইউএনডিপির কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রাঙামাটি সদরে ভুমি ধসে ক্ষতিগ্রস্ত ৮৭৩ পরিবারের মধ্যে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত ২৫৪ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৬১৯ পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, ভুমি ধসে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করার কথা থাকলেও পাহাড় ধসের পর বন্যা, রোহিঙ্গা ইস্যু নানা সমস্যার কারনে সরকারী পুনর্বাসনের উদ্যোগ দেরী হচ্ছে। তিনি যারা কম বেশী ক্ষতিপুরন পাচ্ছেন তাদের আবারো ঝুকিপুর্ন এলাকায় ঘর বাড়ি তৈরী না করার পরামর্শ দেন।


উল্লেখ্য, গত ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০জনের মুত্যু ঘটে। এ ঘটনায় আহত হন অর্ধ শতাধিক লোকজন ও ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও হাজার হাজার ঘর বাড়ি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ