• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ থেকে প্রাণীসম্পদ দপ্তরকে ৩লক্ষ টাকার ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2017   Tuesday

মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও জেলা প্রাণী হাসপাতালে ৩লক্ষ টাকার ঔষধপত্র বিতরন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত বিশেষ ভূমিকা রাখতে এ অনুদান দেয়া হয়েছে।


জেলা প্রাণীসম্পদ দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ দপ্তরের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এসময় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, প্রাক্তন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাথাওয়াত হোসেন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ দেবরাজ চাকমা’সহ বিভিন্ন উপজেলার ভেটেরিনারী সার্জনরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিরাপত্তা এবং দরিদ্রতা নিরসনে প্রাণিসম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মেধাবী ও বুদ্ধিদীপ্ত জাতি গঠনে প্রাণিজ আমিষ তথা দুধ, মাংস ও ডিমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় ও লাভজনক শিল্প হিসেবে এ জেলায়ও প্রতিষ্ঠিত হয়েছে।


তিনি আরো বলেন, জেলার বহু পরিবার ও খামারী আজ কেবল উন্নত জাতের গাভী, স্বল্প পরিসরে ব্রয়লার মুরগি পালন করে স্বাবলম্বিতার মুখ দেখেছে। তাই অন্যান্য সেক্টরের পাশাপাশি এই সেক্টরকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ সাধারণ জনগন ও প্রকৃত খামারীদের প্রাণীসম্পদ উন্নয়নে এ সহযোগিতা করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ