• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সমাজকল্যানের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রোগীদের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2017   Tuesday

জাতীয় সমাজকল্যাণ পরিষদ  থেকে রাঙামাটি জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে মঙ্গলবার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও  জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রাঙামাটি সদর উপজেলার প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে ৫৫হাজার টাকা, শান্তির আলো উন্নয়ণ সংস্থাকে ৩০হাজার টাকা, কাউখালী উপজেলার রাংগীপাড়া সমাজ উন্নয়ন সমিতিকে ৩০হাজার টাকা, শান্তি নিকেতন যুব সংঘকে ৩০হাজার টাকা, বর্মাছড়ি সমাজকল্যান ক্লাবকে ৩০হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার বটতলী মোহাম্মদিয়া শিশু সদনকে ৫৫হাজার টাকা এবং কাচালং শিশু সদনকে ৫০হাজার ৮শত টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

 

অন্যদিকে রাঙামাটি সদর উপজেলার ক্যান্সার রোগী অরবিন্দু বড়–য়া, মিকি চাকমা, রস্যা মালা চাকমা, লংগদু উপজেলার কিডনী রোগী মোছাম্মৎ মাসুমা আক্তার, সদর উপজেলার ফুল মনি চাকমা, কাপ্তাই উপজেলার লিভার সিরোসিস রোগী অংসুইনু মারমা, জুরাছড়ি উপজেলার স্ট্রোকে প্যারালাইজড রোগী চিন্তাদেবী চাকমা, সুরদিনী চাকমা প্রত্যেককে সু-চিকিস্বার্থে ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ