• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দীঘিনালায় ইন্দ্রা চাকমার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ৫ নারী সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2017   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে ইন্দ্রা চাকমার হত্যাকারী মোঃ আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনসহ ৫ নারী সংগঠন।

 

হিল উইমেন্স ফেডারেশনের দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, শনিবার জমিতে গরু বাধাকে কেন্দ্র করে ইন্দ্রা চাকমার সাথে কথা আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোঃ আলাউদ্দিন(৫৫) ইন্দ্রা চাকমাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ খুনি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, খুনের ঘটনা দিন দিন বৃদ্ধির কারণ হচ্ছে ধর্ষক এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। কিছুদিন আগে পানছড়িতে বালাতি ত্রিপুরাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ওই ঘটনায় অভিযুক্ত খুনীদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি।


প্রেস বার্তায় ইন্দ্রা চাকমার খুনী মোঃ আলাউদ্দিনকে বাংলাদেশের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়ি নারীসহ দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ