• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপি’র প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2017   Friday

খাগড়াছড়িতে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে বুধবার প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। 

 

শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্বরে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম রোজি ও সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

 

হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, সরকারের প্রশ্রয়ে পার্বত্য চট্টগ্রামে নিরীহ মানুষ হত্যা, অপহরণ সহ নানাভাবে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানিকে প্রতিহত করে তিনি রবিউল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।



আগামী ১৫ দিনের মধ্যে রবিউল হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে খাগড়াছড়িতে অনির্দিষ্ট কালের সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হবে বলে তিনি ঘোষনা করেন।


উল্লেখ্য, গেল মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা উপজলোর লিচুবাগান এলাকার একটি ধান খেত থকে উদ্ধার করা হয় ছাত্রদল নেতা রবিউল আউয়ালরে লাশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ