• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

গুইমারায় ছাত্র দল নেতা ও পানছড়িতে গৃহবধুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2017   Wednesday

খাগড়াছড়ির গুইমারায় ই্উনিয়ন ছাত্র দলের সহ সভাপতি মোঃ রবিউল আওয়াল ও পানছড়ি বালাতি ত্রিপুরার হত্যার প্রতিবাদে বুধবার প্রেস ব্রিফিং করেছে জেলা বিএনপি।


খাগড়াছড়ি কলা বাগানের একটি স্থানীয় সামাজিক ক্লাবে প্রেস ব্রিফিং করেন জলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সিনিয়র সহ-সভাপতি কংচাইরী মাষ্টার,যুগ্ন সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, ক্ষেত্র মোহন রোয়াজা.ইব্রাহীম খলিল।এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিং এ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন মোঃ রবিউল আওয়ালের মৃত দেহ পাওয়া যাওয়ার পর বিভিন্ন সংগঠন তাদের কর্মী বলে দাবী করেন করেন। তিনি বলেন রবিউল আওয়াল মূলত বিএনপি কর্মী। তিনি গুইমারা ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি।


তিনি আরো বলেন রবিউল আওয়ার ও পানছড়ি বালাতি ত্রিপুরার মৃতুতে তিনি কাউকে কাউকে দায় করেন না। তিনি মূলত দায়ী করেন সরকারকে। সরকার তো জনগনের নিরাপত্তা দেবেন। এই সরকার জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেন তিনি। তাই এই সরকারের পদ ত্যাগ দাবী করেন তিনি।

 

আগামী পনের দিনের মধ্যে এই দুজনের খুনীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে তিন দিনের কর্মসূচী ঘোষনা করেন। কর্মসূচিগুলো হর বৃহস্পতিবার কালো ব্যাজ ধারন, শুক্রবার কালো পতাকা উত্তোলন এবং শনিবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ