• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে লামায় মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2017   Tuesday
no

no

মঙ্গলবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম গয়ালমারা এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

 

উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএইচপি রাবার বাগানের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, বাগান মালিক আবদুর রশিদ, নুরুল আমিন, নুরুল হুদা ও মাওলানা মো. মানিক প্রমুখ। মানববন্ধন শেষে এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে গয়ালমারা এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালীরা সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। কিন্তু ইদানিং কিছু অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করেছে। সন্ত্রাসী গ্রুপটি প্রকাশ্যে নিরীহ জনসাধারণ ও রাবার মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে।

 

বক্তারা আরো বলেন, গেল তিন মাস আগে ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা গয়ালমারা এলাকার এক তরুনীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় এলাকার জনসাধারণ আতংকিত হয়ে পড়ে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে এলাকার লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছে। রাবার বাগান মালিকরা বাগান কার্যক্রম বন্ধ করে এলাকা ছেড়ে অনেকেই চলে গেছে। ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। সন্ত্রাসী গ্রুপের নির্যাতনে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গয়ালমারা এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের দাবী জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ