• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতা মেলা অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2017   Monday

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা গ্রহীতা মেলা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস্ ডেলিভারী কর্মসূচীর উদ্যোগে এবং ইউএনএফপিএ এর সার্বিক সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।


রাঙামাটিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ) বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও কোয়ালিটি এ্যাসুরেন্স সহকারী পরিচালক ডাঃ নাসরিন জামান এবং রাঙ্গামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার বেবী ত্রিপুরা বক্তব্য রাখেন।

 

কর্মশালায় রাঙামাটির বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, শুধুমাত্র শহর কেন্দ্রিক না থেকে প্রত্যন্ত, দুর্গম, বস্তি ও শ্রমিক অধ্যুষিত এলাকায় সচেতনতা কার্যক্রম জোরদার এবং পরিকল্পিত পরিবার গঠনে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের পাশাপাশি এ কার্যক্রমকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য তিনি আহ্বান রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ