• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে সাক্ষরতা দিবস পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2017   Friday

সাক্ষরতা অর্জন করি-ডিজিটেল বিশ্বগড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জুরাছড়িতে আন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি  ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান পর্যাক্রমে ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমা এবং শান্তি রাজ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, রিসোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তাি বিজয় গিরি চাকমা। সভায় উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে  বৃষ্টি উপেক্ষা করে একটি  র‌্যালী  বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে।

 

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পর সরকার ৬১ শতাংশ মানুষকে সাক্ষর জ্ঞানসম্পন্ন করতে সক্ষম হয়েছে। বাকি ৩৯ শতাংশ রয়ে গেছে নিরক্ষর। সরকার একটি ভালো শিক্ষানীতি করেছে। অথচ পদে পদে বিভিন্ন বাধা কারণে সেটি বাস্তবায়ন করতে পারছে না।

 

বক্তারা আরো বলেন, মুখস্থনির্ভর শিক্ষা পরিহার করতে সৃজনশীল প্রশ্নপত্র চালু করা হয়েছে। কিন্ত সেই সৃজনশীল শিক্ষা যাঁরা দেবেন-সেই শিক্ষক তৈরী করা হয়নি। সরকার শিক্ষার অগ্রগতি -উন্নতি নিয়ে ফলাও প্রচার করা হয়। ২০২১ সালের মধ্যে সম্পূর্ন ভাবে স্বাক্ষর জ্ঞান নিশ্চিত করতে গণ-শিক্ষার কার্যক্রমে সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থাদের এগিয়ে আসতে হবে। গ্রাম-গঞ্জে নিশ্চিত করতে হবে বয়স্কদের সাক্ষর জ্ঞান শিক্ষা কর্মসূচী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ