• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া
বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2017   Wednesday

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যানমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। তিন পার্বত্য জেলায় প্রথমবারের মতো  নিজস্ব ভূমিতে ‘সাংবাদিক হাইজং সোসাইটি’ প্রতিষ্ঠা করা হয়েছে। সামাজিকভাবে সাংবাদিকদের ক্ষমতায়নে কমৃসংস্থানসহ পূর্নবাসনমূলক উদ্যোগ নেয়া হয়েছিল।

 

বুধবার কলাবাগান ক্লাব হল রুমে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন ওয়াদুদ ভুইয়া।

 

অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের সাথে কিছু ভুল বুঝাবুঝি হলেও সামনের দিনগুলোতে গণমাধ্যমকে রাজনীতির পরিপূরক হিসেবেই দেখতে আগ্রহী বলে আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

 

এসময় জেলাশহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি এড. মঞ্জুর মোর্শেদ ভূইয়া, অনিমেষ দেওয়ান নন্দিত, কংচাইরী মাস্টার, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম-সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফছার, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মফিজুর রহমান এবং জেলা ছাত্রদলের সা: সম্পাদক ইব্রাহিম খলিল।

 

এসময় তিনি আরো বলেন, খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আমি (ওয়াদুদ ভুইয়া) কল্যান ফান্ড গঠন, বাড়ী নির্মাণের জন্যে হাউজিং প্রকল্প, তাদের পরিবার পরিজনের মাঝে চাকুরির ব্যবস্থা গ্রহন করা হবে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নানা মুখী প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ