• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2017   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং কমিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

সভায় রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক বলেন,প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে কলেজের হোষ্টেল চালু করা যাচ্ছে না। হোষ্টেল চালুর লক্ষ্যে তিনি পরিষদ হতে আসবাবপত্র প্রদানের অনুরোধ জানান।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, গেল ১৩জুন পাহাড় ধসে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ সঞ্চালনের খুঁটি ও  লাইন বিচ্ছিন্ন হয়েছিল। বেশীর ভাগ লাইন সচল করতে পারলেও এখনো অনেক বিদ্যুতের খুঁটি ঠিক করতে না পারায় সামান্য সমস্যা হচ্ছে। এগুলো সচলের বিষয়ে সার্ভে চলছে।

 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, গেল ১৩জুন পাহাড় ধসে সাপছড়ি শালবন এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম রাস্তাটি বিচ্ছিন্ন হয়েছিল। পরে সেনাবাহিনী ও সওজ এর সহযোগিতায় ছোট যান চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। গেল ২১আগস্ট ভারী যানবাহন চলাচলের জন্য একটি বেইলী ব্রীজ নির্মাণ করে বড় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া যেসব জায়গায় সড়কের ক্ষতি হয়েছিল তা সংস্কার করা হবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মোস্তফা কামাল বলেন, ঈদের পরে কাউখালী ফায়ার স্টেশন ভবন উদ্বোধন করা হবে। এছাড়া নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় জায়গা সমস্যার কারণে ফায়ার স্টেশন ভবন নির্মাণ করা যাচ্ছেনা। তবে খুব শীঘ্রই জায়গার বিষয়টি নিরসন হবে।

 

বিটিসিএল এর  সহকারী প্রকৌশলী জানান, বজ্রপাতে জেলার অনেক প্রতিষ্ঠানে ইন্টারনেট ও টেলিফোন সেট নষ্ট হয়। বজ্রপাতের সময় ইন্টারনেট ও টেলিফোন সেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেন তিনি।

 

রাঙামাটি পৌরসভার কাউন্সিলর জানান, ঈদুল আজহায় পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক নিদিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ করার জন্য জবেহ স্থানের ঠিকানা ও পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণে পৌরসভা কর্তৃক জনগণের মাঝে প্রচারণার লক্ষ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।  

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার শফিউল সারেয়ার জানান, আসন্ন কোরবানি ঈদে যেসব স্থানে গরুর হাট বসানো হবে সেসব স্থানে যাতে যানজট না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য পৌর কর্তৃপক্ষ ও বাজার ব্যবস্থাপনা কমিটিকে অনুরোধ জানান। এছাড়া জেলায় জঙ্গী ও মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের বিশেষ দল এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছে। তাই এসব বিষয়ে তথ্য জানিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষা, স্বাস্থ্য কৃষি’সহ এ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জেলা হতে চিকিৎসক-কর্মকর্তারা আসে কিন্তু কয়েক বছর থেকে তারা চলে যায়। নিজ জেলার স্বল্প সংখ্যক চিকিৎসক-কর্মকর্তারা থাকলেও আজ যদি এ জেলার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো তাহলে এ জেলায় চিকিৎসক-কর্মকর্তার অভাব হতোনা। আন্তরিকতার সাথে তারা নিজ জেলাবাসীর জন্য কাজ করে যেত। তাই শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় শিক্ষাদান করার জন্য তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান রাখেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ