• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2017   Thursday

রাঙামাটিতে পবিত্র ঈদুল আযহা ও কোরবানী পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার।

 

রাঙামাটি সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার,রাঙামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

সভায় পুলিশ সুপার বলেন, রাঙামাটির কোরবানী পশুর হাটগুলোতে পুলিশের তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এর মধ্যে পুলিশের পোশাকে, সাদা পোশাকে এবং ট্রাফিক পুলিশ মাঠে থাকবে। এছাড়া জাল নোট সনাক্ত  করতে ৪টি মেশিন দিয়ে পুলিশ।

 

আরো বলেন, রাঙামাটিতে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। তবে যে অপরাধ করবে সে  যে দলেরই হোক তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

 

তিনি বলেন, পাহাড় ধসের ঘটনার পর  রাঙামাটি-চট্টগ্রাম সড়ক এখন স্বাভাবিক রয়েছে। ঈদের ছুটিতে অনেক পর্যটক শহর রাঙামাটিতে বেড়াতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ প্রয়োজনীয় জনবল নিয়ে পর্যটকের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ