• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় রাঙামাটিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017   Monday

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার আওয়ামীলীগের সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আওয়ামীলীগের জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি হৃদয় বিকাশ চাকমা।

 

সভায় অতিথি ছিলেন আওয়ামীলীগের জেলা শাখার সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রিমি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি প্রতিময় চাকমা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু।


আলোচনা সভায় বক্তরা বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু জাতির পিতার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে দেশ থেকে কলংক মুছে দিতে না দিতেই তাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

 

বক্তরা বলেন, বঙ্গবন্ধু নের্তৃত্বে দেশ স্বাধীন হলেও দেশে এখনো স্বাধীনতা বিরোধী রাজাকাররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনতে হবে। বক্তরা বলেন, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

বক্তারা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগস্ট হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ