• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পৌরসভার ৫৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2017   Saturday

শনিবার রাঙামাটি পৌর সভার ২০১৭-১৮ অর্থ বছরের ৫৯ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার টাকার  প্রস্তাবি বাজেট ঘোষনা করা হয়েছে।

 

টিআইবি’র সহযোগী সংগঠন  সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির সহযোগিতায় শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ বাজেট ঘোষনা করা হয়।

 

ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে ৭কোটি ৭৮ লাখ ৫৯ হাজার, উন্নয়ন খাতে ৩৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার মূলধন খাতে  ৪কোটি ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং উদ্বৃত্ত খাতে ৭কোটি ১২ লক্ষ টাকা ধরা হয়েছে।

 

বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। সনাক বাজেটের সারমর্ম তুলে ধরেন বাজেট ঘোষনা করেন রাঙামাটি পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক এবং ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু।  বক্তব্যে রাখেন সনাক রাঙামাটির সভাপতি সভাপতি চাঁদ রায়,জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান ও ৭নং ওয়ার্ড কমিশনার কালায়ন চাকমা। অনুষ্ঠানে রাঙামাটি পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা ছাড়াও সুধীজনরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনার পর বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়। উন্মক্ত আলোচনায় অংশীজনরা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা, রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষা খাত, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড, নারীদের জন্য উন্নয়ন মূলক কর্মসূচী এবং রাঙামাটি হ্রদের দূষণ প্রতিরোধ সংক্রান্ত প্রশ্ন ও বাজেট বরাদ্দ রাখার কথা বলেন।

 

সনাক সভাপতি চাঁদ রায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে যে সমস্ত মূল্যবান মতামত অংশগ্রহণকারীবৃন্দ করেছেন তা বাজেটে প্রতিফলিত হবে এবং পৌরসভার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তা অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে পৌর মেয়র আকবর হোসেন বলেন, রাঙামাটি পৌর সভার নাগরিকরা যাতে আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে এবং একটি সুন্দর পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে সে লক্ষে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জবাবদিহিমূলক রাঙামাটি পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ