• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে বঙ্গ বন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে মঙ্গলবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক রেলী,আলোচনা সভা মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, সহকারী পুলিশ সুপার( কাপ্তাই) আসলাম ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী প্রমুখ।


শোক সভায় বক্তারা আরো বলেন জাতির জনকের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, তাই সোনার বাংলা গড়তে হলে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে,যেমন তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন।


আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা রেফাত উল্লাহকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে একটি শোক রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে কাপ্তাই উপজেলা আ`লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই জাতীয় বিদুৎ শ্রমিক লীগ( সিবিএ) এর উদ্যোগে কাপ্তাই পানি বিদুৎ সিবিএ অফিসে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন। সিবিএ সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ