• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে জাতীয় শোক দিবস পালন

পুলিন বিহারী চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

 

রাঙামাটির বরকলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদের পুরানো হল রুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা,সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা মোঃ আবু বক্কর মোল্লা সহ-সভাপতি মোতালেব মেম্বার সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলার যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষক ও শ্রমিক লীগের একাংশের নেতাকর্মীরা বরকল বাজারের পাবলিক ক্লাবে বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সবুর খানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি পালিত হয়। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অংছাচিং মারমা সহ ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগ ও শ্রমিকলীগের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শোক সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার তার পরিবারের সদস্য সহ এযাবত কাল আন্দোলনে যেসব নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের উদ্দেশ্যই এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শোক দিবসের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে উভয় দলের নেতাকর্মীরা কাঙালি ভোজের আয়োজন করা হয়।


অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের দুর্দিনে তৃণমুল পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলকে ধরে রেখেছেন। কিন্তু আজ দলের সুদিনে কিছু সুবিধাবাদী নেতা তাদের স্বার্থ গোছাতে ব্যস্ত থাকায় দলের সেই অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের কোন মুল্যায়ন নেই। দলের সকল পর্যায়ের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত বলে তাদের অভিযোগ। তাই এ ব্যাপারে দলের উর্ধ্বতন নেতৃর্বৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ