• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়িতে ৮টি ইউনিয়নে নতুন করে বন্যা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2017   Sunday

কয়েক দিনে ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাঙামাটির বাঘাইছড়িতে ৮ ইউনিয়নে নতুন করে বন্যা দেখা দিয়েছে।

 

জানা যায়,ভারী বর্ষনে বাঘাইছড়ি উপজেলার  কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পৌরসভাসহ  ৮ টি ইউনিয়নে নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে।  এতে ২হাজার ৭৩০  পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ধানের ও মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১২২ মাছের পুকুর তলিয়ে গেছে। উপজেলা সদরের সাথে  সব কয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে উপজেলা পরিষদ কার্যালয়ের নিচ তলায় পানিতে ডুবে গেছে। এছাড়া বন্যায় পানিতে ডুবেছে উপজেলা প্রকৌশলী অফিস, হিসাব রক্ষন অফিস, মৎস্য অফিস, কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, খাদ্য নিয়ন্ত্রক অফিস, পরিসংখ্যান অফিস, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়, বেশ কয়েটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকতা মোঃ আল ইমরান জানান,বন্যার পানিতে  ৩৫০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে খাবার বিতরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ