• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দুই সদস্যকে দায়িত্ব থেকে বিরত থাকার আদেশ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠন নিয়ে হাইকোটের রুল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2025   Sunday

জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য নিয়োগ না দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠনে সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় ও  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অন্তবর্তীকালীন জেলা পরিষদ পূর্নগঠনের প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষনা করা হবে না মর্মে রুল জারী করেছেন মহামান্য হাইকোট। একই সাথে পুর্নগঠিত অর্ন্তবর্তীকালীন পরিষদের দুই সদস্য প্রণতি রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে। রোববার মহামান্য  হাইকোটের বিচারপতি ফারাহ মাহবুব ও  বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।  

স্থানীয় সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি  নিয়োগ না দিয়ে এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা,হত্যা মামলার আসামী ও একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরই প্রতিবাদে জেলার জুড়াছড়ি,বরকল,কাউখালী,রাজস্থলী উপজেলার জনসাধারণ মিছিল মিটিং ও প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপিও পেশ করে। এতে সরকার তাদের  দাবী আমলে নেয়নি। পরবর্তীতে এ চার উপজেলাবাসীর পক্ষ থেকে এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা হাইকোটে রিট করেন। এতে রোববার মহামান্য হাইকোর্ট থেকে এ আদেশ প্রদান করা হয়। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের আইনজীবি মোঃ সুলতাল উদ্দিন ও নিকোলাস চাকমা।

রিটকারীদের অন্যতম এ্যাডভোকেট রাজীব চাকমা জানান, জেলার দশটি উপজেলা থেকে অন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিয়োগের কথা থাকলেও চারটি উপজেলাবাসীকে বঞ্চিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে চার উপজেলাবাসীর পক্ষ থেকে গত ১২ জানুয়ারী হাইকোর্টে রিট করা হয়। রোববার এ রিটের শুনানী পর হাইকোর্টে এ রুল জারী করেছেন। এছাড়া পুনর্গঠিত পরিষদ সদস্যদের মধ্যে একজন হত্যা মামলার আসামী রয়েছেন ও শুধু মাত্র একটা উপজেলা থেকে নয়জনকে অন্তবর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ন প্রশ্নবিদ্ধ  করেছে।

--হিলবিডি/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ