• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পৌরসভার অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2017   Thursday

জনসাধারণকে জরুরি রোগী পরিবহন সেবা নিশ্চিত করতে ‘স্বল্প মূল্যে সবার জন্য এই প্রথম বারের মত অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করেছে রাঙামাটি পৌরসভা। বিএসআরএম গ্রুপ ও অগ্রযাত্রার সহযোগিতায় এই অ্যাম্বুল্যান্স সার্ভিস চালু করা হয়েছে।

 

বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গণে অ্যাম্বুল্যান্স সার্ভিসটি চালুর উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসময়  পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বিএসআরএম গ্রুপের হেড অফ কমিউনিকেশন অফিসার রুহি এম আহমেদ,অগ্রযাত্রার চেয়ারম্যান নিলিমা আক্তার, সাবেক সিভিল সার্জন ডাঃ সপ্রিয় বড়ূয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কাউন্সিলর কালায়ন চাকমা,মিজানুর রহমান বাবু। এ সময় সহ পৌর ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের হেড অফ কমিউনিকেশন অফিসার রুহি এম আহমেদ অ্যাম্বুল্যান্স এর গাড়ী চাবী পৌর মেয়রের অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

এসময় মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি সদর হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগ ও অন্য সেবাদানকারী প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ও প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স সার্ভিস না থাকায় এখানকার জনসাধারণকে জরুরি ও আশঙ্কাজনক রোগী পরিবহন নিয়ে চরম বিপাকে পড়তে হয়। এতে প্রায় সময় জীবন সঙ্কটের মুখে পড়েন জরুরি রোগীরা। বিশেষ করে চট্টগ্রামসহ বাইরে রেফার করা রোগিদের পরিবহন নিয়ে মারাত্মক সঙ্কট তৈরি হয়।

 

বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি রোগী পরিবহন সেবায় রাঙামাটি পৌরসভা হতে অ্যাম্বুল্যান্স সার্ভিস চালুর পদক্ষেপ নেয়া হয়েছে। এ জন্য সার্বক্ষণিক দুইটি অ্যাম্বুল্যান্স নিয়োজিত থাকবে। যে কোনো মুহূর্তে যে কেউ স্বল্পমূল্যে সার্ভিস পাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ