• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাংবিধানিক স্বীকৃতি দাবীর মধ্য দিয়ে রাঙামাটিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2017   Wednesday

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন ও ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার দাবীর মধ্য দিয়ে বুধবার রাঙামাটিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।


আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান ও এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। স্বাগত বক্তব্যে দেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টুমনি তালুকদার।


এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালী ও সমাবেশের উদ্বোধন করেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা। পরে নৃত্য ও সংগীতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন জীবিকা,শোষন, নিপীড়ন বঞ্চনার কথা ডিসপ্লের মাধ্যমে আদিবাসী শিল্পীরা ফুটিয়ে তোলেন।

 

সমাবেশ শেষে একটি বনার্ঢ্য র‌্যালী পৌর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে আদিবাসী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ গ্রহন করেন।


সমাবেশে সভায় বক্তারা বলেছেন আদিবাসীদের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়া কোন দিনই সম্ভব নয়।


সন্মানিত অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে যারা এ কথা বলেন তারা হয়তো অশিক্ষিত অথবা ইস্যূকে আড়াল করার চেষ্টা করেন। এছাড়া ভূমি বেদখল করার জন্য আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে বাধা সৃষ্টি করেন। সাংবিধানিক স্বীকৃতি দেয়া হলে সুশাসন প্রতিষ্ঠা পাবে, বৈষম্য কিছুটা দুর হবে এবং পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ফিরে পাবে।


তিনি অভিযোগ করে করে বলেন, দীর্ঘ ১৯ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি। এ চুক্তি পার্বত্য চট্টগ্রামর আদিবাসীদের অধিকারের সনদ,সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকার রয়েছে। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়ন না করে ভাওতাবাজী করছে। এই চুক্তি বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি মানবধিকার পরিস্থিতি উন্নত হবে।


তার মতে, এ চুক্তি যতদিন বাস্তবায়িত না হয় তত দিন পর্ষন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে না। পার্বত্য চট্টগ্রামে শান্তি না আসলে বাংলাদেশ কোন দিন এগিয়ে যেতে পারবে না।

 

তিনি পাহাড়ী-বাঙালী সবাইকে একসাথে এগিয়ে এসে পার্বত্য চট্টগ্রামকে একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে পরিণত করার আহ্বান জানান।


জাতীয় মানবধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে দেশ অনেক এগিয়ে পারতো। আর অস্বীকৃতি দেয়া মানেই হল পিছিয়ে রাখা।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, সংবিধানে বাঙালী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে আদিবাসীদের অধিকার কেড়ে নেয়া হয়েছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম করে দেশের অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ধর্মের সাথে দুরত্ব বাড়িয়ে দেয়া হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগনের মধ্যে চরম উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। পাহাড়ের নিরাপত্তা ও কর্মসংস্থান না থাকায় হাজার পাহাড়ী ঢাকা, চট্টগ্রামে বিভিন্ন কলকারখানায় শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে। আওয়ামীলীগ অসাম্প্রদায়িকতা কথা বলেও সাম্প্রদায়িকতায় লংগদুতে পাহাড়ীদের বাড়ীঘর জ্বলে পুড়ে ছাড়কার হয়।


সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি নিশ্চয়তা প্রদানের দাবী জানিয়ে তিনি আরো বলেন, আদিবাসীদের অস্তিত্বকে অস্বীকার করে রাষ্ট্রের গণতন্ত্র শান্তি সম্প্রীতি ও উন্নয়নের গতিধারা বজায় রাখা সম্ভব হবে না। পাহাড় ও সমতলের আদিবাসী মানুষ ধ্বংস হওয়ার জন্ম গ্রহন করেনি। লড়াই সংগ্রাম করে আদিবাসী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ