• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫দিনের অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017   Sunday

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের অফিস সহকারীদের অফিস পরিচালনায় কাজের গতি বাড়ানোর লক্ষ্যে রোববার থেকে ৫দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুল রহমান সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের মাঠ প্রশিক্ষক লিপি চাকমা ও  ঝর্না চাকমা। প্রশিক্ষনে তিন পার্বত্য জেলা’সহ মোট ৬টি জেলার  প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কার্যালয়ে কাজের গতি বাড়ানোর লক্ষ্যে ৫দিনব্যাপী এ প্রশিক্ষন প্রশিক্ষনার্থীদের যথাযথ কাজে আসবে বলে তার বিশ্বাস। নিজেদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ নিজ কার্যালয়ে সহজভাবে কাজ করারও পরামর্শ দেন তিনি প্রশিক্ষনার্থীদের।

 

 তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ার যে স্বপ্ন ছিল তা পূরনে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দিতে তিনি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ফলে মার্তৃ ও শিশু মৃত্যু অনেকাংশে কমে এসেছে। তিনি স্বাস্থ্য সেবার আরো উন্নতি সাধনে সকলের সহযোগিতার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ