• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য ফলের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2017   Saturday

শনিবার সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য ফলের চারা বিতরণ করা হয়েছে।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামগড় হটিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার, বিশিষ্ট সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চৌধুরী, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল আলম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

 

চারা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়ার নিকট রামগড় শিল্পকলা একাডেমীর উন্নয়ন কাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকার চেক হস্তান্তর করেন মংসুইপ্রু চৌধুরী অপু।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, প্রধানমন্ত্রীর সুদৃঢ় পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। সে জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ