• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী উপলক্ষে দশ কিলোমিটার শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2017   Saturday

আগামী ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উপলক্ষে জেলা সদরে দশ কিলোমিটার সাইকেল শোভাযাত্রা করেছে পুর্নমিলনী আয়োজক কমিটি।

 

 শনিবার বেলা ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা সদরের স্বর্ণিভর, খবংপুড়িয়া, শব্দমিয়া, বাস স্ট্যান্ড, শান্তিনগর, শহীদ কাদের সড়ক, অর্পণা চৌধুরী পাড়া, পানখাইয়া পাড়া, হাসপাতাল এলাকা ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

শোভাযাত্রার উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।

 

সাইকেল শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য অপু দত্ত জানান, প্রাণের ক্যাম্পাসের ৬০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উৎসব আগামী ২৩ ডিসেম্বর। পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের প্রচারণার অংশ হিসেবে আজকের এ আয়োজন।

 

প্রসঙ্গত, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ