• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাবার পানির তীব্র সংকট দূরীকরনে চন্দ্রঘোনায় ৫টি টিউবওয়েল বসানো হচ্ছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2017   Friday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে খাবার পানির তীব্র সংকট দূরীকরনে চন্দ্রঘোনা ইউপি’র উদ্যোগে ৫টি টিউবওয়েল বসানোর হচ্ছে। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদারের আহ্বানে এই টিউবওয়েল বসানোর কাজ শুরু হচ্ছে বলে জানা গেছে। 

 

শুক্রবার টিউবওয়েল বসানোর জন্য বারঘোনা এলাকার ৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। টিউবওয়েলগুলো বসানো হলে এলাকার বিপুল সংখ্যক জনগণের খাবার পানির সংকট দূর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বর্ষনে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কেপিএম এর পাম্প হাউজের ভিতরে অবস্থিত মোটরগুলো পানিতে তলিয়ে যায়। এতে এলাকার সাপ্লাই পানি সরবরাহ গেল ২১জুলাই থেকে বন্ধ রয়েছে। এলাকায় খাবার পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ১৪/১৫ হাজার লোক পানি সংকটে ভূগতে থাকে। মানুষজনকে এলাকার কয়েকটি টিউবওয়েলসহ নানা উৎস থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে।


সূত্র মতে, অপ্রত্যাশিত এ সংকট দ্র“ত দূরীকরনের লক্ষ্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আ’লীগ সভাপতি দীপংকর তালুকদার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদকে আহ্বান জানান। এরই প্রেক্ষিতে শুক্রবার এলাকার ব্রীক ফিল্ড, ড্রাইভার কলোনী, মেটারনীটি সেন্টার, মাষ্টার কলোনী ও কেপিএম হাসপাতাল এলাকায় ৫টি টিউবওয়েল বসানোর স্থান নির্ধারণ করা হয়। টিউবওয়েল বসানোর স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার“ল ইসলাম চৌধুরী বেবী, সাবেক কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এম ইসমাইল ফরিদ, উপজেলা স্বে”ছাসেবকলীগ সভাপতি ফজলুল কাদের মানিক, আ’লীগ সদস্য আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম (সুমন), আরশাদ আলী এরশাদ, মাইনুল ইসলাম (মনা), মোঃ মামুন, মোঃ মোস্তফা, মোঃ হাসেম, ফোসকারা বেগম, নয়ন আক্তার, আবুল হাসনাত খোকন, আজিজুল হক (মন্ত্রী) প্রমূখ।

 

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান,আগামী রোববার থেকে টিউবওয়েল বসানোর কাজ পুরোদমে শুরু হবে। টিউবওয়েলগুলো বসানো হলে বিপুল সংখ্যক মানুষের পানির চাহিদা মিটবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ