• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে রসুলপুর রংগাছড়ি জামে মসজিন ভবন উদ্ধোধনকালে
সুখী সমৃদ্ধ দেশ গড়তে সকল ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2017   Tuesday

বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সকল ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে ৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার লক্ষ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল ধর্মের মানুষ পাকিস্তানি হানাদের উপর ঝাপিয়ে পরেছিল বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। এ দেশ সকল সম্প্রদায়ের।

 

মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলার পার্বত্য জেলা পরিষদের ২৫লক্ষ টাকা অর্থায়নে নির্মিত রসুলপুর রংগাছড়ি জামে মসজিন ভবন উদ্ধোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্ত্যবে  তিনি  এসব কথা বলেন।

 

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার আরো বলেন, আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। দেশের মানুষ যাতে শান্তিতে যার যার ধর্ম পালন করতে পারে সে লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় মডেল মসজিদ, মন্দির, বৌদ্ধ মন্দির ও গীর্জা নির্মান করে দিচ্ছে। কারণ ধর্ম মানুষকে সৎ হতে সঠিকভাবে পথ চলতে শেখায়।  

 

তিনি বলেন, ধর্মের নামে বিএনপি-জামায়াত দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ কার্যক্রম চালাচ্ছে মানুষ হত্যা করছে। কোন ধর্মে হত্যা বা সহিংসতার করার কথা বলা নেই। সব ধর্মেই লেখা আছে শান্তি। তিনি  বলেন, দেশের মানুষের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাড়াতে হবে। না হলে এ দেশ জঙ্গী রাষ্ট্রে পরিনত হবে।

 

তিনি আরো বলেন, আওয়ামীগ সকল ধর্মের প্রতি অনুরাগী, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামীগ সরকার ক্ষমতায় আসার পর রাঙামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ জেলায় দাখিল পরীক্ষা দিতে পারছে। যা আগে কোন সরকার করেনি। জনকল্যাণ বান্ধব এ আওয়ামীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামিতে শান্তির প্রতিক নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন জমির, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ২নং বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল সাম্য মেত্রী বৌদ্ধ বিহারের সভাপতি সুশান্তময় চাকমা, বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বাবু, বরকল উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বরকল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন।

 

এর আগে সভার শুরুতেই শোকাবহ আগষ্টে জাতির পিতা ও তার পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে নীরবতা পালন করা হয়। পরে অতিথিরা  গেল ১৩জুন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউ টিন, খাদ্য শষ্য ও খোলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরন করনে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

              

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ